প্রধান শিক্ষকের বাণী

পল্লীর নিভৃতে ও সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের কোল ঘেষে সাতক্ষীরা জেলার সর্ব দক্ষিনে শ্যামনগর উপজেলার সর্ববৃহৎ ইউনিয়ন ৭নং মুন্সিগঞ্জে অবস্থিত ত্রিপাণি বিদ্যাপীঠ,মুন্সিগঞ্জ । বিদ্যালয়টি ১৯৬৮ সালে স্থাপিত। যে সমস্ত মানব দরদী বিদ্যালয়টি স্থাপন করে গেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। প্রতিষ্ঠানটি গড়ে ওঠার পর থেকে বহু মানব- মানবী শিক্ষালাভের সুযোগ পেয়ে সমাজ ও জাতিগঠনে সহায়ক ভুমিকা রেখেছে।প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের মেধা প্রতিফলনের মাধ্যমে অত্র এলাকার শিক্ষার মান উত্তর উত্তর বৃদ্ধি পেয়েছে ও বর্তমানে ইহার ধারা বাহিকতা বজায় আছে। শিক্ষার্থীদের মননশীলতা ও লেখাপড়ার মান উন্নতি হচ্ছে এবং প্রতিষ্ঠানটি স্থাপনের পর থেকে বর্তমান সময় পর্যন্ত পাবলিক পরীক্ষার ফলাফল খুবই সন্তোষ জনক আছে। আমার পক্ষ থেকে বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের শুভকামনা করছি।

মোঃ আবুল কালাম মল্লিক
প্রধান শিক্ষক
ত্রিপাণি বিদ্যাপীঠ,মুন্সিগঞ্জ
শ্যামনগর,সাতক্ষীরা।